শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫০ পিএম, ২০২৪-০৩-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যান চালক কে পুড়িয়ে হত্যার ঘটনায় ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি- গ্রেপ্তারকৃতরা ৪০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করতেই এ হত্যাকান্ড ঘটানোর পর লাশ গুম করতে পুড়িয়ে ফেলে। বুধবার (১৩ মার্চ) দুপুরে শিবগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হঠাৎপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন কালু, মোঃ খাইরুল ইসলাম, মোঃ শাহিন আলী, মোঃ ফটিক আলী এবং রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামের মোঃ জুয়েল রানা। তবে একই ঘটনায় অপর অভিযুক্ত হারুন আলী কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গির আলম জানান, ভ্যান চালক তোফাজ্জল হকের সাথে মামলার মূল আসামী মোঃ রুহুল আমিন কালুর ব্যবসায়িক কারনে সু-সম্পর্ক থাকায় গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় তোফাজ্জল কে মোবাইল ফোনে ভাড়ার জন্য ডেকে পাঠায়। এরপর বহরম পদ্মা নদীর ৪ নং বাঁধের কাছে নিয়ে হত্যা করে। হত্যার পর মৃতদেহ গোপন করতে আগুন লাগিয়ে বিকৃত করে দেয়া হয়। এ ঘটনায় ১ মার্চ নিহতের ছেলে মাসুদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited