dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি আমির হামজার মাহফিল হচ্ছে না

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৮ পিএম, ২০২৪-০৩-০৮

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি আমির হামজার মাহফিল হচ্ছে না


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

প্রশাসনের অনুমতি না থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরে আগামীকাল রোববার (৩ মার্চ) অনুষ্ঠিতব্য আলোচিত বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল হচ্ছে না। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
ওসি বলেন, আমির হামজা সরকারিভাবে নিষিদ্ধ। তিনি বক্তা হিসেবে থাকলে মাহফিল হবে না। তিনি ছাড়া অন্য কোনো বক্তা দিয়ে মাহফিল করতে পারবে। 
মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল রোববার (৩ মার্চ) চরমোহনপুর চৌমুহনী ইসলামী পাঠাগার ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসকে প্রধান অতিথি করা হয়েছে। চরমোহনপুর ব্রিজ সংলগ্ন খেলার মাঠে বাদ জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ওয়াজ মাহফিল হওয়ার কথা। সেখানে প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা। দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছেন শাইখ জামাল উদ্দিন।
এ দিকে মাহফিল উপলক্ষ্য ব্যাপক প্রচার-প্রচারণা চালায় মাহফিল কমিটি। বড় বড় পোস্টার ছেপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আশপাশের এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরমোহনপুর চৌমুহনী ইসলামী পাঠাগার নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে জানানো হয়, ‘পুলিশি বাধার কারণে মুফতি আমির হামজাকে নিয়ে ৩ মার্চ পূর্ব নির্ধারিত তাফসিরুল কুরআন মাহফিল করা সম্ভব হচ্ছে না। তবে শাইখ জামাল উদ্দিনকে নিয়ে যথা সময়ে মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
মাহিফল আয়োজক কমিটির সদস্য কবিরুল ইসলাম কবির বলেন, আমরা চাঁপাইনববাগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস সাহেবের পরামর্শ মতো ডিসি, এসপি ও থানায় অনুমতির জন্য কাগজ জমা দিয়েছিলাম। তারপর আমাদের মতো প্রচার-প্রচারণা চালাই। গতকাল প্রশাসনের লোকজন এসে আমাদের জানান মুফতি আমির হামজা সরকারিভাবে নিষিদ্ধ। তিনি মাহফিলে বক্তা হিসেবে থাকলে মাহফিল করা যাবে না। পরবর্তীতে এমপি সাহেবের পরামর্শে অন্য আরও একজন বক্তা নিয়ে মাহফিল করার পরিকল্পনা করছি। দেখা যাক আগামী কাল কী হয়। 
প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পাঁচ দিনের রিমান্ডেও নেওয়া হয়। গত বছরের ৭ ডিসেম্বর কারামুক্ত হন তিনি।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর