শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৮ পিএম, ২০২৩-১১-২৪
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে মেয়ে এবং মেয়ের জামাই সাদা কাগজে টিপসই নিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম।
বরাবরই শুনে আসছি, ছেলের বৌয়ের সাথে শাশুড়ীর একটুআধটু ঝগড়া বিবাদ হয়ে থাকে কিন্তু এবারের বিষয়টি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক।
স্বার্থলোভী মেয়ে সেলিনা মায়ের সম্পত্তি আত্মসাতের জন্য তার স্বামী আলমকে নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নাটক সাজিয়ে সুকৌশলে জমির দলিলে টিপসই নিয়েছে।
বৃদ্ধা আয়েশা বেগম উপজেলার কুড়ালিয়া গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে।
তিনি জানান, আমি কোথাও গিয়ে তাদেরকে জমি দলিল করে দেই নাই। তারা প্রতারণা করে আমার জমি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
এ বিষয়ে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও চেয়ারম্যান এর কোন সুষ্ঠু সমাধান দিতে পারেননি।
ন্যায় বিচারের আশায় বৃদ্ধা আয়েশা বেগম মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ঘরবাড়ি হারিয়ে আজ তাকে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তিনি এই প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited