শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:০০ এএম, ২০২০-০৮-২১
ইসলামি প্রজাতন্ত্র ইরানে জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
দিবসটি উপলক্ষে নতুন নতুন সামরিক সাফল্য প্রদর্শন করছে ইরান। আজ যেসব নতুন অস্ত্র উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার 'জেনারেল কাসেম সোলাইমানি' নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার কিলোমিটার পাল্লার 'আবু মাহদি আল মুহানদেস' নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র।
আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সাগরে শত্রুর নৌযানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দু'টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি বিপ্লবের পর গত চার দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনো ভাবেই তুলনাযোগ্য নয়।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় শহীদ হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপ-প্রধান আবু মাহদি আল মুহানদেস।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবি...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited