dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ার আয়োজন

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩০ পিএম, ২০২২-০৭-১৪

জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের  ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ার আয়োজন


মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি 

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জুলাই বাদ আছর  জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি এম এ ছালাম বলেন, ১৯৮৮ সালে প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এ ঘোষণায় বাংলাদেশের মুসলমানের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এ ছাড়া সরকারিভাবে মসজিদের বিদ্যুতের বিল মওকুফ ও শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করে ধর্মপ্রাণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন।
রাষ্ট্রের বিভিন্ন মৌলিক বিষয়ে ইসলামী নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন তিনি। ইতিহাসে স্থান পাবে তার ধর্মপ্রীতি ও ধর্মীয় উদ্যোগের কথা। তিনি ছিলেন মনেপ্রাণে একজন বিশ্বাসী মুসলিম। রাজনীতিতে ধর্মের ব্যবহারের চেয়ে দেশের সর্বত্র ধর্মকে প্রতিষ্ঠা করাই ছিল তার উদ্দেশ্য।

উপজেলা সহ- সভাপতি মুফতী মোঃ ইকরাম বলেন,তিনি আলেমদের সম্মান করতেন, ভালোবাসতেন। আলেমদের দোয়া নেয়ার জন্য তিনি ছুটে যেতেন বিভিন্ন মাদ্রাসায়।শুক্রবারকে সাপ্তাহিক ছুটি, ইসলামকে রাষ্ট্রধর্ম, মসজিদ-মাদ্রাসা-মন্দিরে পানি ও বিদ্যুৎ বিল মওফুক করেছিলে।
এ ছাড়া এবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি, সরকারি জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন, আলীয়া মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা ছাড়াও ইসলাম ও মুসলমানের খেদমতে নানা অবদান রেখেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন,জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাছান, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইয়াছিন, ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক এম এ হান্নান, যুগ্ন-প্রচার সম্পাদক মোঃ বেলাল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইমরান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কাসেম,সদস্য মোঃ লিটন, জহির উদ্দিন, মোঃ রাসেল প্রমুখ।

স্মরণ সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল আমিন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রহমান।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর