dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


গোপালগঞ্জের-কোটালীপাড়ায় মাকে আগুনে পুড়িয়ে লাশ গুম! ছেলে আটক

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি    |    ১২:১০ এএম, ২০২০-০৯-২৬

গোপালগঞ্জের-কোটালীপাড়ায়  মাকে আগুনে পুড়িয়ে লাশ গুম! ছেলে আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার দায়ে ছেলে আকাশ পান্ডেকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লাশ পোড়ানোর কেরসিনের বোতল উদ্ধার করা হয়।আকাশ পান্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।আজ শুক্রবার বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মা মানসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চায় ছেলে আকাশ। এ সময় মা হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাকড়ী দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে।এতে হাসি পান্ডে ঘটনাস্থলে মারা গেলে আকাশ একটি নৌকায় করে লাশ বাড়ী থেকে চারশ ফুট দূরে নিয়ে যায়। পরে সেখানে শুকাতে দেয়া কাঠের স্তুপের উপর লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামী করে একটি মামলা ও পরে জিডি দায়ের করায়। এতে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পান্ডেসহ ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।পরে পুলিশ তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে আকাশ পান্ডেকে গ্রেফতার করে। সে পুলিশী জিজ্ঞাসাবাদে নিজ মাকে হত্যার কথা ও লাশ পুড়িয়ে গুম করার কথা স্বীকার করে।  শুক্রবার বিকালে আসামী আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর