শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৫ পিএম, ২০২২-০৩-২৮
শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ
গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি ও নিয়মিত পাঠে সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সানশাইন লার্নিং সেন্টার ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেট শিক্ষা বোর্ড কারিকুলাম অনুযায়ী স্কুলের শিক্ষার্থীদেও স্টেট টেস্ট, স্পেশালাইজড হাই স্কুল টেস্ট, রিজেন্ট, স্যাট, এপি ও কলেজ শিক্ষার্থীদেও ক্যালকুলাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে। যুক্তরাষ্ট্রে লাইসেন্সধারী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সাবেক প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর সুদীপ্ত দেব প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে সুপরিচিত।
তিনি জানান, তার সক্রিয় তত্ত্বাবধানে ও মাল্টিমিডিয়া ক্লাসরুমে পরিচালিত শিক্ষাক্রমে ইতিমধ্যে বহু শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন।
কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের এখানে উচ্চতর প্রোগ্রামিং শেখানো হয়। আগামীতে শিক্ষার্থীদের মোবাইল অ্যাপস তৈরীর প্রশিক্ষণের ব্যবস্থাও নেয়া হবে বলে তিনি জানান। তাছাড়া গণিত অলিম্পিয়াড ও সায়েন্স প্রজেক্টও এখানে করানো হবে বলে তিনি জানান। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক স্টেটের স্কুল শিক্ষার্থীদের স্টেট টেস্ট প্রস্তুতির সমাপনী অনুষ্ঠানে (গতকাল ব্রুকলিনের দাহিল রোডের ক্যাম্পাসে) তিনি ইএলএ টেস্টের গুরুত্বপূর্ণ অংশসমূহ তুলে ধরেন। শিক্ষার্থী ও শিক্ষকের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited