dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিতর্কিত কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ১২:২৬ পিএম, ২০২১-০৮-২৬

সন্দ্বীপে জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিতর্কিত কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এ হাশেম , সন্দ্বীপঃ 
জন্মাষ্টমী উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার একটি কমিটিকে বিতর্কিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আরেকটি পক্ষ ও সনাতনী সমাজের প্রতিনিধি ও সুধীসমাজ। তাদের দাবি একটি পক্ষ সম্মেলনে ঘোষিত কমিটিকে পাল্টিয়ে নিজেরা বিলুপ্ত জেলা কমিটি থেকে অনুমোদন এনে জন্মাষ্টমী উদযাপন পরিষদকে বিতর্কিত করছে।
সন্দ্বীপ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে ঘোষিত সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার। এসময় তিনি আরো অভিযোগ তুলে বলেন, সম্মেলনে ঘোষিত কমিটি অনুমোদন দিতে পরিষদের প্রধান উপদেষ্টার কাছে ৩৮ জন উপদেষ্টার মধ্যে ২৮ জন উপদেষ্টা একটি দরখাস্ত প্রেরণ করেন। এরপরেও প্রধান উপদেষ্টার নির্দেশনায় কয়েকজন অসাধু লোক নির্বাচিত সাধারণ সম্পাদককে বাদ দিয়ে নিজেদের লোকজনের নাম দিয়ে একটি অবৈধ কমিটি গঠন করে। সেই অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা কমিটি থেকে অনুমোদন কার্যক্রম শুরু করার চেষ্টা করছে।এতে সন্দ্বীপের সনাতনী সমাজের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা চাই সম্মেলনে কাউন্সিলর, উপদেষ্টা মণ্ডলী ও মঠ মন্দিরের প্রতিনিধিদের সামনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত কমিটির মাধ্যমে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিতর্কিত কমিটির সাধারণ সম্পাদক মাস্টার বিধান চন্দ্র দাস বলেন, আমরা জেলা কমিটি থেকে অনুমোদন এনেছি। যারা সংবাদ সম্মেলন করেছে তারা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেউ না। 
তবে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন জানান, বিলুপ্ত ঘোষিত কমিটি থেকে অনুমোদন বৈধ নয়। করোনা পরিস্থিতির কারণে আমরা এখনো পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করিনি। আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর মহানগর, জেলা কমিটি গঠন করা হবে। এরপর জেলা কমিটি উপজেলা কমিটি গঠন করবে। এই বিষয়ে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিব। সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ সভাপতি সুবাস চন্দ্র রায়, অর্থ সম্পাদক মাস্টার অরুন চন্দ্র দে, ডাঃ সমির ভৌমিক, পূজা পরিষদের সাবেক সভাপতি চন্দন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক রবি মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক নরোত্তম বনিক, গোপাল ভট্টাচার্য, টিটু সোম, তপন চন্দ্র মজুমদার সহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর