শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৪০ পিএম, ২০২২-০৮-২৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই নৈশপ্রহরীকে আম গাছে বেঁধে রেখে এক রাতে ১০ টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ের ১০ দোকানের তালা কেটে মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে।
এর মধ্যে মনিরের গার্মেন্টসের দোকান থেকে সাড়ে ৭ হাজার টাকা ও লক্ষাধিক টাকার মালামাল, মানিকের দোকান থেকে টেলিকমের লক্ষাধিক টাকার মালামাল, জাকারিয়ার কীটনাশকের দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল, সাইফুলের দোকান থেকে ১৩ বস্তা চাল , মামুনের চালের দোকান থেকে ৫-৭হাজর টাকাসহ হামিদ, সুজন, সাদিকুল, তোসাদ্দেক, রাজ্জাক, শাহজাহান ও রুবেলের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
বাজারের নৈশপ্রহরী গনেশ কর্মকার জানান, আমি ও সচিন নামে দুইজন পাহারায় ছিলাম। আমাদের দুইজনসহ আরো তিনজনকে বাজার থেকে কিছুটা দূরে আম বাগানে রশি দিয়ে বেঁধে রেখেছিল। তারপর তারা তাড়াতারি করে পিকআপ যোগে মালামাল নিয়ে গেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান, বেশ কয়েকটি দোকানের মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। তদন্ত চলছে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে।
ফয়সাল আজম অপু,
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
০১৭১৮৩১৬৬৩১
২৮.০৮.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited