dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩৮ পিএম, ২০২৩-০৯-২৯

চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে "মাদক মুক্ত সমাজ বিনির্মান আমাদের অঙ্গীকার" প্রতিপাদ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠে, এবি এন্টারপ্রাইজ-রামচন্দ্রপুরহাট এর আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন এবি এন্টারপ্রাইজ ফুটবল দল চাঁপাইনবাবগঞ্জ বনাম সোহেল রানা ফুটবল ক্লাব ঠাকুরগাঁও। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক প্রচন্ড গরমে কষ্টের মাঝেও শেষ পর্যন্ত উপভোগ করে মনোমুগ্ধকর খেলাটি। ৯০ মিনিটের খেলায় সোহেল রানা ফুটবল দল এক-শূন্য (১-০) গোলে এবি এন্টারপ্রাইজ ফুটবল দলকে পরাজিত করে। বিরতীর পর সোহেল রানা ফুটবল ক্লাবের হয়ে স্বাধীন (১১ নং জার্সি) এক মাত্র গোলটি করতে সক্ষম হন।

খেলাটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মুকুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষ্ণগোবিন্দপুর কলেজের অধ্যক্ষ মোঃ রাফিউজ্জামান, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু,  শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (মিটুল খান), এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর নূহ, বিশিষ্ট ব্যবসায়ী নাইমুল হক, আবুল কালাম মাষ্টার সহ আরও অনেকে।

এ সময় অতিথিরা বলেন এমন একটি খেলায় আসতে পেরে আমরা ধন্য, মূগ্ধ ও অভিভূত। এমন চমৎকার একটি খেলার আয়োজন করাই, আয়োজক বিশিষ্ট, তরুণ ব্যবসায়ী, এবি এন্টারপ্রাইজ এর কর্ণধার আবুবাক্কার সিদ্দিক কে ধন্যবাদ জানান। এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান। 

আয়োজক আবুবাক্কার সিদ্দিক এক প্রতিক্রিয়াই বলেন, আজকের ও আগামী দিনের সুস্থ, সুন্দর, সুখকর জীবনের জন্য ও মাকদ্রব্যের ব্যবহার রোধ করতে খেলা অপরিহার্য। আর মাদক রোধ করতে খেলার প্রতি বেশী করে আমাদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। সমগ্র জেলাবাসীকে মাদকবিরোধী আন্দোলনে সোচ্চার করার মধ্য দিয়ে মাদকের মরণ ছোবল থেকে বাঁচতে হবে। দেশ ও বিশ্ববিবেক সে প্রত্যাশাতেই প্রহর গুনছে। কবি সুকান্তের মত আমাদের সকলের দৃঢ় প্রত্যয় হোক।

এধরণের ম্যাচ পরবর্তীতেও আয়োজন অক্ষুণ্ণ রাখার প্রত্যায় ব্যক্ত করেন। মাদকমুক্ত সমাজ গড়তে খেলার আয়োজনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তরুণ এই ব্যবসায়ী আবুবাক্কার সিদ্দিক। 

শেষে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

প্রীতি ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিব উদ্দীন রুবেল, শরিফুল ইসলাম ও জিয়াউল হক জিয়া।

খেলাটি স্পন্সর ছিলেন রামচন্দ্রপুরহাটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান আব্দুল আলিম মালিকানাধীন মা বাবার দোয়া টেলিকম ও সোহেল মালিকানাধীন এ টু জেড ফ্যাসন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর