dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


পুলিশের ওপর হামলার আসামি পুলিশের অনুষ্ঠানে বিশেষ অতিথি, উপজেলা জুড়ে তোলপাড়

দৈনিক অনুসন্ধান    |    ০৯:১৮ পিএম, ২০২২-১২-২৩

পুলিশের ওপর হামলার আসামি পুলিশের অনুষ্ঠানে বিশেষ অতিথি, উপজেলা জুড়ে তোলপাড়


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সকালে নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে ৭ নং বিট পুলিশিং এ সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবু তাহের খোকন। গত ২০ নভেম্বর পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে পুলিশের করা মামলার আসামি তিনি।

এ নিয়ে উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। আওয়ামী লীগ নেতারা বলছেন, একটি গোষ্ঠী সরকার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পুলিশের ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামিকে অতিথি করেছে। তবে এর দায় নিচ্ছেন না কেউই। পুলিশ এবং আওয়ামী লীগ নেতারা একে অপরের ওপর দায় চাপাচ্ছেন।

অনুষ্ঠানের সভাপতি ৭ নং বিট পুলিশিংয়ের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান মুঠোফোনে বলেন, অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয় নাচোল পৌর কর্তৃপক্ষকে। তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন। আবু তাহের খোকন পুলিশের ওপর হামলার মামলার আসামি, এটা আমাদের জানা ছিল না।

তবে বিএনপি নেতা খোকনকে অতিথি করার কথা অস্বীকার করেছেন নাচোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ খান ঝালু। তিনি বলেন, বিট পুলিশিংয়ের কর্মকর্তা একটি সভা করার জন্য আয়োজন করতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। সেখানে আমার কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন। খোকন উপস্থিত ছিলেন কি না জানা নেই। যদি উপস্থিত থেকে থাকে তাহলে এটি পুলিশের বিষয়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বলেন, নাচোলে সভা করার জন্য নানা শ্রেণি–পেশার মানুষ আছে। সেখানে বিএনপি নেতা একজন আসামিকে নিয়ে কেন পুলিশের অনুষ্ঠান করতে হবে। তিনি আবার পুলিশের দায়ের করা পুলিশের ওপরই ককটেল হামলার আসামি। তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই আবু তাহের খোকনকে অতিথি করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার। এ ব্যাপারে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, রাজশাহী থেকে নাচোল গিয়ে আমার পক্ষে জানা সম্ভব নয় যে, কে আসামি আর কে সুধীজন। স্থানীয় পুলিশ ভালো বলতে পারবে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে বলেন, আবু তাহের খোকন পুলিশের ওপর ককটেল হামলা মামলার একজন এজাহারনামীয় আসামি। তবে তিনি আদালত থেকে জামিনে আছেন। তাছাড়া এটি আমাদের নাচোল থানার প্রোগ্রাম নয়, রেল পুলিশের বিষয়। বিএনপির লোকজনকে নিয়ে প্রোগ্রাম করাই আমি ওই প্রোগ্রামে যায়নি।

জামিনে থেকে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আবু তাহের খোকন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর