dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে ব্রীজ বন্ধ করে স্থাপনা নির্মাণ, বর্ষায় তলিয়ে যেতে পারে বাজারসহ বৃহৎ এলাকা

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ১১:৪৫ পিএম, ২০২৩-০৫-০৬

ঈদগাঁওতে ব্রীজ বন্ধ করে স্থাপনা নির্মাণ, বর্ষায় তলিয়ে যেতে পারে বাজারসহ বৃহৎ এলাকা


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে আসন্ন বর্ষায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহৎ বাজারের আড়াই সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি -বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান  ও পার্শ্ববর্তী জাগির পাড়ার শতশত পরিবার পানিতে নিমজ্জিত হতে পারে।

স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আশেপাশে ফসলি জমিতে হঠাৎ করে দালান, ঘরবাড়ি, দোকান-পাট নির্মাণ এবং মাদ্রাসার পশ্চিম পাশের ব্রিজটি একপ্রকার বন্ধ করে ফেলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

পানি চলাচলের একমাত্র পথ এ নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বাজার ও জাগির পাড়া পানিতে সয়লাভ হয়ে উঠবে। অথচ শত বছর ধরে এ ব্রিজ দিয়ে বাজার ও জাগির পাড়ায় জমে থাকা সকল প্রকারের পানি নিষ্কাশন করা হত। অথচ এখন বস্তা দিয়ে কালভার্টটির মুখ বন্ধ করে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক দোকানঘর।

জানা গেছে, ঈদগাঁও উপজেলা ঘোষণা হওয়ার পর থেকে বাজারের আশপাশে কৃষি-অকৃষি জমি ক্রয় করে প্রতিযোগিতামুলক চলছে দালান বাড়ি ও দোকান নির্মাণের হিড়িক। এরই অংশ বিশেষে জাগির পাড়ার পশ্চিমের বিলে গড়ে তোলা হচ্ছে দালান ও বসতবাড়ি ইত্যাদি। এতে ভরাট করা হয়েছে পানি চলাচলের রাস্তাও। রাতারাতি নিজেদের জমি ভরাট করে স্থাপনা নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকায় বর্ষা মৌসুমী এতদ এলাকায় ভয়াবহ দূর্যোগ দেখা দিতে পারে। এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন।

স্থানীয়  মেম্বার মমতাজ আহমদ জানান, যে বা যারাই করুক না কেন কাজটি অত্যন্ত অমানবিক হয়েছে। আসন্ন বর্ষাতে পুরো বাজার ও জাগির পাড়া পানিবন্দী হয়ে পড়বে। পানি নিষ্কাশনের বিকল্প কোন সুযোগ না থাকায় জলমগ্ন থাকতে হবে এসব এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতবাড়ি।

সাবেক মেম্বার জয়নাল আবেদীন জানান, শত বছর ধরে আলমাছিয়া মাদ্রাসার পশ্চিম পাশের ব্রিজ দিয়ে ঈদগাঁও খালের পাহাড়ি ঢলের পানি বাজার ও জাগির পাড়া প্লাবিত করে এ কালভার্ট দিয়ে নিষ্কাশিত হয়ে আসছে। এখন সেটি এক প্রকার বন্ধ করে দেয়ায় সংশ্লিষ্ট এলাকার লোকজনকে মারাত্মক দুর্ভোগে পড়তে হবে।

স্থানীয় অনেকেই এ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বাজারের প্রায় আড়াই হাজার ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের পানি ড্রেন দিয়ে আলমাছিয়া মাদ্রাসার পশ্চিম পাশের কালভার্ট এবং ঈদগাঁও- চৌফলদন্ডী সড়কের সওদাগর পাড়ার মোনাফ সওদাগরের দোকানের পাশের কালভার্ট দিয়ে নিষ্কাশিত হয়ে দক্ষিণ মাইজ পাড়া ও ঘোনাপাড়া দিয়ে চৌফলদন্ডী নদীতে যেত।
দুঃখজনক হলেও সত্য যে, মোনাফ সওদাগরের সামনের কালভার্টি বহু আগে ভরাট করে দোকানপাট তৈরী করেছে জমির মালিক।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি মাদ্রাসার পশ্চিম পাশের কালভার্টটিও ভরাট করে দোকান নির্মাণ করা হয়েছে।  এখানকার কৃষি জমিতে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে স্থাপনা। 

বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান,  এর ফলে বাজারের হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা পানির নিচে তলিয়ে যাবে ৷ 

সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, আবহমানকাল থেকে এ দুটি কালভার্ট দিয়ে বর্ষাকালের পানি চলাচল করে আসছিল। কালভার্ট দুটি ভরাটের পাশাপাশি কৃষি জমিও ভরাট করার ফলে পানি চলাচলে ব্যাঘাত ঘটে সীমাহীন দুর্ভোগে পড়তে হবে তার এলাকার হাজারো মানুষকে। 
তিনি অতিসত্বর পানি চলাচলের বিকল্প  ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি  জোর দাবি জানান। 

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো বলেন, বাজারের ড্রেনেজ ব্যবস্থা এমনিতেই নাজুক। তা সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে এসে পানি চলাচলের একটা নকশাও করেছেন।

তবে কালভার্ট ও পানি চলাচলের জমি ভরাট করে নতুন করে স্থাপনা নির্মাণ হওয়ায় চরম ভোগান্তিতে পড়বেন বাজারের ব্যবসায়ীরা। শিগগিরই বাজার পরিচালনা পর্ষদের মিটিং ডেকে বিষয়টি রেজুলেশন আকারে উপজেলা প্রশাসনকে অবগত করা হবে  বলে জানান তিনি। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেক জানান, বিষয়টি নিয়ে বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদ ও পরিবেশ কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তিনি পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি না করলে বাজার, জাগির পাড়াবাসী ও বৃহত্তর মাইজ পাড়াবাসী দারুন বিপাকে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম জানান, এলাকার ভুক্তভোগী লোকজন বিষয়টি তার দৃষ্টিগোচর করেছেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর