শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:২৬ পিএম, ২০২২-১১-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৫ টার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে। র্র্যাব এক প্রেস নোটে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৩নং ঝিলিম ইউনিয়নের আমনুরা গ্রামের আমনুরা বাজার সংলগ্ন মোঃ আবুল কালাম আজাদ (৫৪) পিতা মৃত আব্দুল বারিক এর বসত বাড়ীর পূর্ব পাশের একটি কক্ষের ভিতর এই অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলা সামগ্রী পুরাতন প্লেয়িং কার্ড- ৪ (চার) সেট জুয়া খেলার নগদ-৩৪৫৯০/-(চৌত্রিশ হাজার পাঁচশত নব্বই) টাকা, ১ টি প্লাষ্টিকের চট সহ ৮ জুয়াড়িকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীরা হলো আমনুরা বাজারের মৃত ইউনুছ রহমান ও মোছাঃ মল্লিকা বেগমের ছেলে তাইফুর রহমান কালু (৫৬), আমনুরা বালিকাপাড়া গ্রামের, আবুল কালাম আজাদ ও সাবানা বেগমের ছেলে আশিকুজ্জামান আশিক (২৬), একই এলাকার মৃত আব্দুল বারিক ও মোছাঃ মনোয়ারা বেগমের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আমনুরার মৃত শামছুল হক ও মৃত জুলেখা বেগমের ছেলে লোকমান হোসেন (৩৫), আমনুরা টংপাড়া গ্রামের মোঃ জহুরুল ইসলাম ও মোছাঃ তিরপূনী বেগমের ছেলে বেলাল হোসেন (২৫), একই গ্রামের মৃত মোস্তফা ও মৃত দুলি বেগমের ছেলে বাদশা হারুন (৩০), আমনুরা গ্রামের, মোঃ আজাদ ও সাবানা বেগমের ছেলে বেলাল হোসেন (২৫), আমনুরা বাজার-কলোনীপাড়ার মৃত মোস্তফা ও মৃত দুলিয়ারা বেগমের ছেলে হাসান আলী (৪৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত ব্যক্তিগণ উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে সকলে প্রকাশ্যে জুয়া খেলছিলো বলে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited