শিরোনাম
Qatar office | ১০:৩৫ এএম, ২০২১-০৬-০৪
মোঃ- জাবেদ হোসাইন, কাতার প্রতিনিধি দোহা কাতারঃ
২০২২ কাতার বিশ্বকাপ ও চায়না ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আজ বৃহস্পতিবার কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। কাতারের আলসাদ স্টেডিয়ামে স্থানীয় বিকাল ৫টায় এই খেলা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে অনেক কাতার প্রবাসী দর্শক খেলা দেখার জন্য টিকেট কিনেছেন। তবে যারা কাতার কর্তৃপক্ষের বেঁধে দেওয়া শর্তের কারণে টিকেট কিনতে পারেননি বা যারা কাতারের বাইরে আছেন, তারা এই ম্যাচ দেখার সুযোগ পাবেন দুটি টিভি চ্যানেলে।
বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস এবং গাজি টিভি এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচ দেখা যাবে।
কাতারে মোট তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের পর বাংলাদেশ মুখোমুখি হবে ওমান ও ভারতের। এসব খেলায় অংশ নিতে বাংলাদেশ দল গত শুক্রবার কাতারে এসে পৌঁছায়। এরপর থেকে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি ফুটবলাররা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited