dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে আদালতের নোটিশ অমান্য করে হামলা, আহত-৪

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৯ পিএম, ২০২২-০২-১১

ঈদগাঁওতে আদালতের নোটিশ অমান্য করে হামলা, আহত-৪


কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওতে আদালতের ১৪৪ ধারা ও কারন দর্শানোর নোটিশ অমান্য করে অসহায় বিধবার বসত ভিটি দখলে নিতে হামলা ও ভাংচুর করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

এসময় তাদের মারধরে গুরুতর আহত হয়েছে ৪ ব্যক্তি। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী খালেদা বেগম।

তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী নিবাসী মৃত মৌলানা ছলিমুর রহমানের স্ত্রী। 

শুক্রবার বিকেলে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাঠকৃত বক্তব্যে ভূক্তভোগী বিধবা জানান, ঈদগাঁও হাইস্কুল সংলগ্ন পূর্বপাশে অবস্হিত তার মালিকানাধীন ভাড়াবাসা ও জমি দখলে নেয়ার জন্য একদল সন্ত্রাসী চেষ্টা করে আসছিল। 

এর প্রতিকার চেয়ে তিনি কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেন ও উক্ত জমিতে প্রবেশে বারিত করেন। 

কিন্তু এরপরেও আসামীরা অনধিকার প্রবেশের চেষ্টা করলে আদালত তাদের বিরুদ্ধে ১৮৮ ধারায় ব্যবস্হা নেয়ার নির্দেশ দেন।

কান্নাজড়িত কন্ঠে বিধবা খালেদা আরো জানান, এতে ক্ষিপ্ত হয়ে আসামী আবদুর রহিমের নেতৃত্বে অন্যান্য আসামী কামাল হোসেন, জামাল হোসেন, হাফেজ আহমদ ও মোহছেনা বেগম বিগত ৮ ফেব্রুয়ারী দিবাগত রাত ২ টার সময় বসত বাড়ী দখলে নিতে হামলা শুরু করে। 

তাদের হাতে থাকা লোহার রড, হাঁতুড়ি ও আরো দেশীয় অন্যান্য অস্ত্রের আঘাতে এসময় বাসার ভাড়াটিয়া উজির আলী, আশকর আলী, মোঃ ফিরোজ ও মোঃ হাসানসহ আরো অনেকে গুরুতর আহত হয়।

হামলার সময় সন্ত্রাসীরা নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। 
এতে আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

অসহায় বিধবা আরো বলেন, ঈদগাঁও মৌজার আওতাধীন বিএস খতিয়ান নং ২৭৬২ ও সৃজিত ৪৭৫৩ ও ৭৪৮০ নং খতিয়ানের বিএস দাগ নং ৭৭১৭, ৭৭১৮ ও ৭৭১৯ নং দাগের আওতাধীন ০.০৮১৮ শতক জমি  দখল করতে সন্রাসীরা এ হামলা করেছে। 
এ ঘটনায় ঈদগাঁও থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

সন্ত্রাসী চক্রের হাত থেকে জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিধবা খালেদা বেগম।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর