dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


গোমাতলী রাজঘাট মুক্তিযোদ্ধা পাড়ার খবর রাখেনা কেউ!

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৭:৪৪ পিএম, ২০২০-০৭-২৪

গোমাতলী রাজঘাট মুক্তিযোদ্ধা পাড়ার খবর রাখেনা কেউ!

সদরের পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট( মুক্তিযোদ্ধাপাড়ার) চলাচলের রাস্তার বেহাল দশা। 

জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের কথা বললেও সেটা ঘুমের রাজ্যে স্বপ্নে চাঁদ ছোয়ার মতই থেকে যাচ্ছে।

 বর্তমান ডিজিটাল বাংলাদেশে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের দেয়া উন্নয়ন ধাপে ধাপে তরান্বিত হলেও জেলার এই শিল্প নগরী তার বিপরীত।

এমনটিই অভিযোগ করেন সদরের পোকখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বসবাসরতরা।

 এই গ্রামেই অর্ধডজন মুক্তিযোদ্ধার বসবাস, তাছাড়া এখানে রয়েছে প্রায় ৪/৫শ কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

প্রতি ৫ বছর পরপর স্থানীয় নির্বাচন হয়। যখনি নির্বাচন আসে তখন জনপ্রতিনিধিরা এলাকায় প্রচারণার সময় ওয়াদা দিয়েও যান।

স্থানীয় এলাকাবাসীরা তাদের কাছ থেকে আশ্বাস পেয়ে জনপ্রতিনিধি নির্বাচিতও করেন। কিন্তু বিশ্বাসের কোন সুরাহা দেয়নি কেউ কোনদিন।

তাদের বিশ্বাস যেন গুড়াবালিতেই থেমে থাকে।পরবর্তী নির্বাচন পর্যন্ত আর দেখা মেলেনা তাদের। 

এভাবে দীর্ঘ সময়ধরে সংস্কারের অভাবে অবহেলিত হয়ে পড়ে আছে ৭ নং ওয়ার্ডের হাজারও পরিবারে প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি।

 বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি আর রাস্তার দুই পাশের চিংড়ী মাছের প্রজেক্ট এর পানিতে যেই কোন সময় বিলিয়ে যেতে পারে সড়কটি এমনটাই বলছেন এলাকার সচেতন মহল। 

এলাকাবাসীর অভিযোগ স্থানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যানরা নির্বাচিত হলে উর্ধতন কতৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে সংস্কারের কথা দিয়ে তারা কথা রাখেননি।

পোকখালী ইউনিয়নের ছাত্রলীগের সাধার সম্পাদক রেজাউল করিম (সুজন) বলেন, গত একাদশ সংসদ নির্বাচনে বর্তমান এমপি মহোদয়ও রাস্তাটি করে দেয়ার কথা দিয়েছিলেন।

কিন্তু অতি দুঃখের বিষয় যা এখনো বাস্তবায়ন না হাওয়ায় চরম ভোগান্তিতে জনবহুল এলাকাবাসী।

তিনি আরো জানান, রাস্তার এই বেহাল দশা হওয়ায় গাড়ি চলাচল করতে না পারায় আমাদের প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

 বর্ষাকালে এই কাদামাটির পিচ্ছিল রাস্তা দিয়ে সাধারণ মানুষের যেখানে চরম দূর্ভোগ পোহাতে হয় সেখানে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে কতটা বাধা সৃষ্টি হতে পারে জনপ্রতিনিধিরা সেটা বিবেচনা করলে অন্তত আমরা কোনো এক সমাধান পেতাম রাস্তাটির।আমি দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানাচ্ছি।

জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারে এগিয়ে না আসলে এই বর্ষা মৌসুমেই বৃষ্টির পানিতে তলিয়ে যাবে বিপুল মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি। 
এমনটিই অভিমত সচেতন মহল সহ উত্তর গোমাতলী রাজঘাটবাসির। তারা এই দূর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সদর- রামু আসনের এমপি ও কক্সবাজার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর