শিরোনাম
মোঃ নাসিম,নাচোল প্রতিনিধি | ০৬:৪২ পিএম, ২০২০-০৮-০৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ (নাচোল ও গোমস্তাপুর) শাখার যৌথ আয়োজনে বিধান সিং এর সভাপতিত্বে ও রাণী ইলামিত্র সংসদ নাচোল শাখার সহযোগিতায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কী।
অন্যান্যের মাঝে আদিবাসীদের দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নাচোল উপজেরা শাখার সভাপতি ও রাণী উলামিত্র সংসদ এর সভাপতি বিধান সিং, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সেক্রেটারী টুনু পাহান, গোমস্তাপুর উপজেলার বশরইল গ্রামের ভূমিহারা অলকা বর্মন ও চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকার টংপাড়া গ্রামের কুটিলা রানী।
প্রায় শতাধিক আদিবাসী সম্প্রদাযের নেতা-কর্মিরা তাদের আজকের পথসভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য পৃথক একটি মন্ত্রনালয় গঠন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করা, খাস জমিতে বসবাসরত আদিবাসীদের দখলিশর্তে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান, আদিবাসীদের উপর সকল প্রকার জুলুম, নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদসহ সকল অবিচার থেকে পরিত্রাণের জন্য আদিবাসীদের ৬ দফা দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited