dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু'জনের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধূম্রজাল

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৫ পিএম, ২০২২-০৯-০২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু'জনের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধূম্রজাল


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্জন বাগানের লিচু গাছ থেকে এক যুবকের রক্তাক্ত অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে ‘হত্যাকাণ্ড’ বলছে নিহতের পরিবার।

শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মানদীর ৫ নং বেড়ীবাঁধ এলাকায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে মরদেহটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। 

নিহত ব্যক্তি রিপন আলী বগা (২৬) পারকেজিপুর রুপনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমেদ বলেন, আমরা সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

নিহত রিপনের ফুফা ফটিক আলী অভিযোগ করে বলেন, প্রায় ৪/৫ বছর আগে পারকেজিপুর রূপনগর একই এলাকার খাইরুল ইসলামের মেয়ে আশা খাতুন (২০) এর সঙ্গে রিপনের বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরেই বিদেশে চলে যায় রিপন। এবং দুই বছর পর আবার ৩ মাসের জন্য ছুটিতে আসে। ছুটি শেষে বিদেশে গিয়ে কয়েক বছর থেকে, বছর খানেক আগে একেবারেই দেশে চলে আসে। দাম্পত্য কলহের কারনে বিয়ের প্রথম দিকেই বিচার-সালিশ হয়েছিল বলেও জানান তিনি। তারা বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন। এরপর থেকে আশা তার বাবার বাড়িতে থাকতে শুরু করে। 

নিহত রিপনের স্ত্রী আশা খাতুন বলেন, আমাদের দাম্পত্য জীবনে কোন কলহ ছিলো না। 
মৃত্যুর ১৪ দিন আগে রিপন বরিশাল রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলো। এবং বুধবার (৩১ আগষ্ট) বরিশাল থেকে ফিরে বাড়িতে না এসে বাইরে থেকে একজন অটোচালকের মাধ্যমে ব্যাগ পাঠিয়ে দেয়। এবং আমার সাথে রিপন মুঠোফোনে বলেন কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা বলেই ফোন কেটে দেয়। তারপর থেকেই রিপন নিঁখোজ হয় এবং ফোন বন্ধ পাওয়া যায়।

কে বা কাহারা আমার ছেলেকে হত্যা করে পদ্মা নদীর ৫ নং বেড়ীবাঁধের ধারে লিচু গাছের ডালে ঝুলিয়ে রেখেছিলো বলে নিহত রিপনের বাবা মনিরুল ইসলাম ও স্থানীয়দের দাবি। তিনি তার ছেলের হত্যাকান্ডের তদন্ত সাপেক্ষ বিচার দাবী করেন। 

এবিষয়ে ঘোড়াপাখিয়া ইউনিয়নের চেয়ারম্যান মমিন মুঠোফোনে বলেন, উক্ত ঘটনা সম্পর্কে আমি বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে জানতে পারি। তবে আমি বিশেষ কাজে নওগাঁয় অবস্থান করায় বিস্তারিত বলতে পারছিনা।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।

অপর দিকে, একই উপজেলার ও একই ইউনিয়নের পারধুমিহায়াতপুর (ট্যাপাপাড়া) গ্রামের আব্দুল মালেকের মেয়ে হাফেজা নুরি জান্নাত (১৮), ফেনীতে মঙ্গলবার (৩০ আগষ্ট) তার স্বামীর ভাড়া বাড়িতে নিহত হয়। নিহত নুরি জান্নাতের স্বামী সদর উপজেলার চকআলমপুর বাঘাপাড়া গ্রামের মৃত শিশমোহাম্মদের ছেলে হাফেজ মাহমুদ হাসান (২৭)। তবে এলাকার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, নুরি জান্নাতকে পারিবারিক কলহের জেরে তার স্বামী হত্যা করেছে। 

এবিষয়ে তার পরিবারের কেউ কিংবা নিহত নুরি জান্নাতের বাবা বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে বলেন, আমার মনের অবস্থা ভালো না। আমি মঙ্গলবার মেয়ের মৃত্যুর খবর শুনে লাশ আনতে ফেনী গিয়ে লাশ এনে আজ শুক্রবার ২ আগষ্ট (শুক্রবার) সকালে দাফন স্বম্পন্ন করি।

উল্লেখ্য, নিহত হাফেজা নুরি জান্নাত ও তার স্বামী হাফেজ মাহমুদ হাসান সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই বোন। আর সে কারনেই কোনো মামলা কিংবা ঝামেলায় যেতে চাইছেনা নিহত জান্নাতের পরিবার। 

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০২.০৯.২০২২

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর