শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪২ পিএম, ২০২০-১১-১৩
প্রসঙ্গঃ কাছিয়াপাড় আজাদ মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ।
দৃষ্টি আকর্ষণঃ
মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয় চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন
সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণের ফলে জলাবদ্ধতার স্বীকার কাছিয়াপাড়বাসী। স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের দুর্ভোগের অন্ত নেই।ডুবে যাচ্ছে রাস্তাঘাট ও ফসলের ক্ষেত।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন সরকারি জায়গা অবৈধ দখলদারদের নিকট থেকে দখলমুক্ত করা হবে যেমনঃ নদীনালা,খালবিল,রাস্তাঘাট। জননেত্রীর উন্নয়ন পরিকল্পনায় গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে উন্নয়নের ছোঁয়ায় আমাদের জনবহুল সন্দ্বীপ ও পিছিয়ে নেই। উন্নয়নের মহাসড়কে গ্রামীন অবকাঠামো উন্নয়নের সাথে সাথে রাস্তা ঘাট, খালবিল,নদীনালা, বর্জ্য-ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছি । তারই পরিপ্রেক্ষীতে কাছিয়া পাড় আজাদ মার্কেট থেকে পূর্ব দিকে নামার বাজার হয়ে বেড়িবাদের স্লুইছ গেইট পর্যন্ত সরকারি খাস জায়গা রাস্তা ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ও ভূমিদস্যুদের হাত থেকে সরকারি জায়গা উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করে সাধারণ জনগণের মাঝে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছি।সরকারি রাস্তা ও খালের উপর অবৈধভাবে প্রায় ২০/৩০ টি অবৈধ স্থাপনা বা দোকানঘর নির্মান করা হয়েছে তার কারনে খাল দিয়ে পর্যাপ্ত পরিমাণ জোয়ারভাটার পানি ও অতিবৃষ্টির পানি চলে যেতে ও চলাচল করতে পারছেনা একারনে রাস্তাঘাট ও কৃষকের ফসলি জমি ডুবে যাচ্ছে ও কৃষকের ফসল নষ্ট হচ্ছে মানুষের বাড়ীঘর ও ডুবে যাচ্ছে । শুধু তাই নয়, এরা টাকা ও ক্ষমতার জোরে গ্রামবাসী কে জিম্মি করে রেখেছে। দখল করে রেখেছে সরকারি জায়গা।ফলে গ্রামবাসী বছরের পর বছর কষ্টে দিন অতিবাহিত করতেছে।স্কুল, কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের ও দুর্ভোগের শেষ নাই। যে খাল দিয়ে কোনো একসময় বোট/নৌকা চলাচল করতো তা এখন অবৈধ দখলদারদের কারনে পূর্বের সেই ঐতিহ্য হারিয়ে পেলেছে। যাচাইবাচায় করে সাধারন জনগনের কথা চিন্তা করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited