শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১১ পিএম, ২০২৩-০৮-২৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে ২১ দিনব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ হয়।
শুক্রবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় শহরের বেলেপুকুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও সনদ বিতরণে অংশ গ্রহণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট মো: সেলিম রেজা, শিবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তরুণ কুমার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সাকলাইন হোসেন, এপিসি নুরুল ইসলামসহ ২১ দিনব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন প্রশিক্ষণার্থী।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনেক। দেশের তৃণমুল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মুল, চোরাচালান রোধে এ বাহিনী কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে বাহিনীর কর্মকর্তা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে আপনাদের স্মার্ট হতে হবে।
২য় ধাপের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited