dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


অবশেষে পুলিশের জালে ধরা পড়লো, মিটার চুরি আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য। জনমনে স্বস্তি

দৈনিক অনুসন্ধান    |    ০৭:০৭ পিএম, ২০২৪-০৩-০৮

অবশেষে পুলিশের জালে ধরা পড়লো, মিটার চুরি আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য। জনমনে স্বস্তি


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

গ্রেফতার চোরচক্রের সদস্যর নাম হাসান ওরফে বাবু (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে।

ওসি মিন্টু রহমান জানান, গত কয়েক মাস থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যতিক মিটার চুরির পর চোরচক্র তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর রেখে যেত। পরে গ্রাহকরা তাদের সঙ্গে যোগাযোগ করলে নগদ অ্যাপের মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের পর মিটার ফেরত দিত।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বাবুকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়।ওসি আরও জানান, সংঘবদ্ধ চোরচক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর