শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৩ পিএম, ২০২১-০৪-০৬
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানাজার ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
জানা যায়, সোমবার( ৫এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বাগানাজার ইউপির ৭নং ওয়ার্ডস্থ হলুদিয়া সৈনিকপাড়া জনৈক মোসলেম উদ্দিনের গুদাম ঘরে অভিযান পরিচালানা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ জসিম উদ্দিন (২৮),কে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা গুদামঘরে পেয়াজের বস্তা সাথে মিলানো তিনটি বস্তায় লুকানো অবস্থায় ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদক সংগ্রহ করে পরবর্তীতে চট্টগামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলে র্যাব-৭ সূত্রে জানা গেছে।। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited