শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৮:৫৬ এএম, ২০২০-০৮-১৯
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার অর্থনীতির অন্যতম খাত পর্যটন। আর দেশটির পর্যটনের রাজধানী বলা হয় বালি দ্বীপকে। পৃথিবীর লাখ লাখ পর্যটক প্রতিবছর ভিড় জমায় বালি দ্বীপের সৌন্দর্য দেখতে। সমুদ্র সৈকতে সূর্যস্নান পর্যটকদের অবকাশ যাপনকে আরও উপভোগ্য করে তোলে। তবে করোনা মহামারীর কারণে প্রায় চারমাস ধরে বন্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। কেননা দেশটির সরকার করোনা মোকাবেলায় জনসমাগম নিষিদ্ধ করে লকডাউন কার্যকর করছিলো।
তবে এবার পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সপ্তাহ তিনেক আগেই বালির গভর্নর অর্থনীতিকে সচল করতে জনসাধারণের চলাচল ও কাজকর্মে শিথিল করার কথা জানিয়েছিলেন। আর এর অংশ হিসেবে গেল ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকেই ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য খুলে যায় বালির পর্যটন এলাকা।
আপাতত এতে স্থানীয় পর্যটনশিল্পে কিছুটা হলেও অচলায়তন ভাঙ্গবে বলে মনে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বালির দরজা খুলবে ১১ সেপ্টেম্বর, ২০২০ এ।
উল্লেখ্য প্রতিবছর ৬০ লাখ বিদেশি এবং ১০ লাখ স্থানীয় পর্যটক বালি ভ্রমণ করে। বালির অর্থনীতির প্রধান খাত পর্যটন। করোনাভাইরাস বিস্তারের সঙ্গে সঙ্গে ধস নেমে এসেছিলো বালির পর্যটনে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা সামনে এসেছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, ন...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited