শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২৭ এএম, ২০২০-১১-২৭
ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ প্রতিনিধিঃ
সন্দ্বীপে উপজেলা পর্যায়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করনে বিকেন্দ্রীকৃত, পর্যবেক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৬ নভেম্বর,সকাল ১০ টায়,সন্দ্বীপ উপজেলা পরিষদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স হলে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা।
এভিসিবি-২ প্রকল্প ব্লাস্ট, চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মো. সাজেদুল আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় শুরুতেই পরিচয় পর্ব ও প্রশিক্ষণ নীতিমালা তুরে ধরার পর স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা।
ডিএমআইই পদ্ধতি ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার উপর ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন -এভিসিবি-২ প্রকল্পের চট্টগ্রাম জেলা ফ্যাসিলিটিটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালতের সংখ্যাগত পারফরমেন্স সংক্রান্ত প্রতিবেদন ফরমে ব্যবহৃত শব্দাবলীর ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্যের উৎস,রেজিস্টার পর্যালোচনাপূর্বক ইউনিয়নের ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুতকরন,ডিএমআইই পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট
কর্মীর দায়িত্ব-কর্তব্য সম্পর্কীত ভিডিও প্রেজেন্টেশন এবং এ সবের উপর দলীয় উপস্থাপনা কার্যক্রম চলে।
এ প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন-ব্লাস্টের সন্দ্বীপ উপজেলা সমন্বয়কারী নুরুল আহাদ আরিফ, রহমতপুর ইউপি চেয়ারম্যান মাষ্টর ইলিয়াছ খান,আজিমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল আজিজ,মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন,সারিকাইত ইউপি চেয়ারম্যান
ফখরুল ইসলাম পনির,দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, হরিশপুর ইউপি ' র প্যানেল চেয়ারম্যান মো.ইসমাইল,উড়িরচর ইউপি ' র প্যানেল চেয়ারম্যান ফিরোজা বেগম সহ এ ১০ টি ইউনিয়নের ইউপি সচিব ও গ্রাম আদালত
সহকারীবৃন্দ।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited