শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ০৬:৫৬ পিএম, ২০২২-০২-২৫
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মৃত সাহাবউদ্দিন এর বসতঘরে আপন ভাই শাখাওয়াত হোসেন বাহার তালা মেরে দিয়ে এক অমানবিক ঘটনার জন্ম দিয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে গাছুয়া ৪নং ওয়ার্ডের আবদুল মনাফ সওদাগরের বাড়ীতে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে বীর মুক্তিযোদ্ধা মৃত সাহাবউদ্দিন এর ঘরের দরজায় উপর- নীচ করে দুটি তালা মারা এবং মুক্তিযোদ্ধার স্ত্রী ছকিনা বেগম(৬৫) ঘরে ঢুকতে না পেরে পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নিয়েছেন।
এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ছকিনা বেগম এ প্রতিবেদক কে বলেন- তিনি একাই ঘরে থাকতেন। তার দ্বিতীয় কন্যা, সন্তান সম্ভাবা হওয়ায় তাকে দেখতে কিছুদিন পূর্বে তিনি ঘরে তালা মেরে মেয়ের শ্বশুর বাড়িতে যান। এ সুয়োগকে কাজে লাগিয়ে তার দেবর, (মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন এর ছোটো ভাই) শাখাওয়াত হোসেন বাহার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এসে ঘরের দরজায় আরেকটি তালা মেরে আবার চট্টগ্রাম চলে যান।ফলে তিনি বাড়িতে এসে আর ঘরে ঢুকতে পারছেন না বলে জানান।
একই অভিমত জানিয়েছেন, দ্বিতীয় মেয়ের জামাতা মোশারফ হোসেন। তিনি- বলেন বিষয়টি অমানবিক, এ ব্যাপারে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুবিচার দাবী করেন।
তবে ভিন্ন কথা শোনা গেলো শাখাওয়াত হোসেন বাহার এর মুখে। তিনি এ প্রতিবেদকের কাছে মুঠোফোনে বলেন- আমি নিজের ইচ্ছায় নই, আমার ভাই সাহাবউদ্দিন এর অন্য দুই মেয়ে ঐ সময়ে বাড়িতে এসে দরজায় তালা দেখে ঘরে ঢুকতে না পারার কারনেই ঘরের দরজায় আরেকটি তালা মারার নির্দেশ দিয়েছিলেন বলে তিনি অকপটে স্বীকার করেছেন।
তিনি আরো স্বীকার করেছেন- তাদের ৮ ভাই-বোনদের মধ্যে পৈতৃক সম্পত্তির কোনো ভাগ ভাটোয়ারা এখনো হয়নি। পৈতৃক ঘরটিই তাদের সকলের ঘর হিসেবে ব্যবহৃত হলেও ঐ ঘরে একমাত্র মুক্তিযোদ্ধার স্ত্রী ছকিনা বেগমই থাকেন এবং মাঝে মধ্যে তার দ্বিতীয় কন্যাও জামাতা সহ থাকতেন। তার তিন মেয়ে থাকলেও কোনো পুত্র সন্তান নেই তার।
এ ব্যাপারে স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবছার এর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন- এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
সবশেষে জানা গেছে, মুক্তিযোদ্ধার স্ত্রী এই ঘটনায় আজই আইনের আশ্রয় নেবেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited