শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৮ এএম, ২০২৩-০৮-২৬
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর এলাকায় বাকী না দেওয়ার জেরে এক মনোহারী দোকান ব্যবসায়ীকে মারপিট টাকা লুট ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গাংগাইর মধ্যপাড়া গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ সুরুজ মিঞা গাংগাইর মধ্যপাড়া পাগলা বাসস্টান্ড এলাকায় মনোহরী দোকান করেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে একই এলাকার শুকুর আলীর ছেলে রিয়াজ মিয়া বাকীতে সিগারেট চাইলে দোকান মালিক সুরুজ আলী দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ উদ্দিন ওরফে ছানা, মৃত করিমের ছেলে ফারুক, শুকুর আলীর ছেলে রবি, মান্নানের ছেলে সজীব মিলে দোকানে ডুকে দরজা বন্ধ করে সুরুজকে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। পিটানোর এক পর্যায়ে তাকে সাবল দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন সুরুজ আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে সুরুজ আলী ময়মনসিংহ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বলে জানান তার পরিবারের লোজকন। এঘটনায় ভুক্ত ভোগীর স্ত্রী সন্তান ও পরিবারের লোকজন এবং এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবী করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited