dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে সমন জারি

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০১:৪৬ এএম, ২০২০-০৮-১১

যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে সমন জারি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালত সমন জারি করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালতে সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ-আল-জাবিরিকে (৬১) হত্যার চেষ্টা মামলায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

সৌদি যুবরাজ ছাড়াও আরো ১২ জনের নাম উল্লেখ করে সমন জারি করা হয়। এতে বলা হয়, ‘আপনি যদি আদালতের সমন জারির জবাব দিতে ব্যর্থ হন, তাহলে আপনার অনুপস্থিতেই অভিযোগের ব্যাপারে রায় দেওয়া হবে।’

সৌদির সাবেক গোয়েন্দা এজেন্ট সাদ আল-জাবিরি মামলার অভিযোগে বলেছেন, তাকে বেশ কয়েকবার গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে। তবে সেসবের একটিও সফল হয়নি।
কানাডায় হিট স্কোয়াড টিম পাঠিয়ে সাদ তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে শুক্রবার ওই মামলা করেন জাবিরি।

সৌদি আরবের সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা ২০১৭ সাল থেকে কানাডায় নির্বাসিত রয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সৌদি আরবের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তিনি।

রাজপরিবারের সম্ভাব্য প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলে সৌদি যুবরাজের কার্যক্রম পর্যবেক্ষণকারী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদ আল-জাবরিকে সতর্ক করে দেওয়ার পর কানাডায় তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, ‘ড. সাদের মন ও স্মৃতিশক্তি অপেক্ষা বিন সালমান সম্পর্কে এত অপমানজনক, সংবেদনশীল এবং ভয়াবহ তথ্য খুব কম জায়গাতেই রয়েছে। যে কারণে অভিযুক্ত সালমান গোয়েন্দা এজেন্ট জাবরিকে মৃত দেখতে চান।’

সৌদি আরবে বিরোধীদের দমনে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর ২০১৭ সালে তুরস্ক হয়ে কানাডায় পাড়ি জমান আল-জাবরি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বেচ্ছানির্বাসিত সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে দেশে ফেরানোর চেষ্টা করছেন। জাবরি সৌদির আরেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের অধীনে করেছিলেন। যাকে প্রিন্স সালমান ২০১৭ সালে বহিষ্কার করে।

উল্লেখ্য সমন হলো আপনার নামে কেউ যদি মামলা করে, বা আপনি যদি কোন মামলার সাক্ষী হন তাহলে আদালত থেকে আপনার নামে যে পত্র আসবে সেটি।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর