dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সহকারী সচিবকে গ্রেফতার করেছে পুলিশ

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২৬ পিএম, ২০২৪-০৩-০৮

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সহকারী সচিবকে গ্রেফতার করেছে পুলিশ


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের সরকারি নাম্বারে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে জেলায় চলমান কনস্টেবল পদে চাকরির তদবির কারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম-সেবা) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলী (পিপিএম-সেবা) নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাচোল উপজেলার মধ্যবাজার এলাকা হতে ভুয়া সচিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন নাচোল উপজেলার বেনীপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৯)।

জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোবাইলে বিটিসি এল এর “আলাপ” অ্যাপস ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় দিয়ে জেলা পুলিশ সুপারের সরকারী নম্বরসহ অন্যান্য সরকারি নাম্বারে ফোনে প্রতারণা করে।

নিজের পরিচয় গোপন করার জন্য সে বিটিসিএল এর” আলাপ” এ্যাপসের আইপি নাম্বার ব্যবহার করে। এ জেলায় চলমান ট্রোইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে তার ছোট ভাই সহ অন্যান্য প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য পুলিশ সুপারের সরকারি নাম্বারে বিভিন্ন সময়ে একাধিকবার তদবির করতে থাকে। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সচিব পরিচয় দানকারী আসামীকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর