dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে আগামী ১ ফেব্রুয়ারী ২ ও ৩ আসনে উপনির্বাচন

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৩ এএম, ২০২২-১২-২৮

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১ ফেব্রুয়ারী ২ ও ৩ আসনে উপনির্বাচন


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির এমপি হারুনুর রশীদ পদত্যাগ করায় এ আসনেও আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ ডিসেম্বর) ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই শূন্য আসনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তফসিল অনুযায়ী, এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। জেলা নির্বাচন অফিসার ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ ডিসেম্বর সংসদ সদস্য হারুনুর রশীদ স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং উপরোক্ত তফসিল ঘোষণা করা হয়।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির সাত এমপির পদত্যাগ করার ঘোষণা আসে। এর পরদিন ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। বিদেশে অবস্থান করায় বাকি দুজন সেদিন যেতে পারেননি। স্পিকার ছয়জনের আবেদন গ্রহণ করেন। এরপর সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

তার ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর সংরক্ষিত নারী আসন-৫০ ছাড়া অন্য পাঁচটি (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর