শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৭ পিএম, ২০২৩-০৮-০৪
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি
.....
যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল এর শ্বশুরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৫ টায় জানাযা নামায শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
জানাযায় সন্দ্বীপের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন,পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম,সাবেক পৌরসভার মেয়র জাফর উল্লাহ টিটু, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হানিফ,কাউছার চেয়ারম্যান, সাহেদ, মাহফুজুর রহমান ঝন্টু, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব নিঝুম খান,উপজেলা শ্রমিক দলের নাছির উদ্দীন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ, সন্দ্বীপ উপজেলা জাসাস এর আহ্বায়ক মাষ্টার আকবর হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌরসভা জাসাস এর আহ্বায়ক জাকের হোসেন,সদস্য সচিব জহির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এমলাক সুকানি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে গত ৩ আগষ্ট সকালে ঢাকা বিমান বন্দর হতে প্রাকৃতিক দুর্যোগ থাকায় হেলিকপ্টার যোগে লাশ সন্দ্বীপ আনা হয়। এ সময় তাঁর বড় জামাতা মোস্তফা কামাল পাশা বাবুল ও বড় ছেলে জসিম উদ্দিনসহ পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এদিক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।উল্লেখ্য যে,হাজী এমলাক সুকানি একজন সামাজিক ও দানশীল ব্যক্তিত্ব ছিলেন। ৯৫ বছর বয়সে মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited