শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫৮ পিএম, ২০২১-০৮-১২
তহিদ রাসেল
চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের ২০টি সোনার বার নিয়ে নেওয়ার ঘটনায় ডিবির ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়াসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- ফেনীর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুনির হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বর্ণের বার ডাকাতির মামলার আসামি ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়া, এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানাকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়ার চার দিন ও পাঁচ পুলিশ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী পিপিএম জানান, তাদের নামে মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করা হয়েছে। গত রোববার বিকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ তার গাড়ি তল্লাশি করে স্বর্ণের বারগুলো নিয়ে যায়। পরে গোপাল কান্তি দাস লিখিতভাবে অভিযোগ করেন। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। গোপাল কান্তি দাস তাদের চারজনকে শনাক্ত করেন। তাদের একজনের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের জবানবন্দিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচটি স্বর্ণের বার উদ্ধারের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited