শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৭ এএম, ২০২৪-০১-২৭
চট্টগ্রামের সন্দ্বীপে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় উপজেলা সদরের কমপ্লেক্স গেইটে এ সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনকণ্ঠের সংবাদদাতা অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি, বিজয় টিভির প্রতিনিধি ও সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি,RTV সন্দ্বীপ প্রতিনিধি ইব্রাহিম অপু,দৈনিক দিন প্রতিদিনের শাহেদ খান ও এআর রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য নজরুল ইসলাম, হাসান, সজিব, রোমান, শিমুল, মুন্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ সাকিল খান। এ সময় বক্তারা সাংবাদিক হাসানুজ্জামান সন্দ্বীপি ও অপু ইব্রাহিম এর উপর হামলাকারী প্রক্সি নাছিরের বিচার দাবি করেন। প্রসঙ্গত, ২৪ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় হারামিয়া ২০ শয্যা হাসপাতালে সংবাদ সংগ্রহে গেলে প্রক্সি চাকরির অভিযুক্ত নাছির উদ্দীন উক্ত সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিতে ধাক্কা-ধাক্কি করেন। এ সংক্রান্ত সন্দ্বীপ থানায় জিডি নং ৯১৭। অভিযুক্ত নাছির সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০বছর ধরে প্রক্সি চাকরি করছেন। তিনি মাইটভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেয়ার বাড়ির বাসিন্দা। এ সংক্রান্ত চট্টগ্রাম সিভিল সার্জন প্রেরিত তদন্তের আদেশ স্মারক নং ২৩৬০। স্মারক সূত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ওমর ফারুকের বিরুদ্ধে একটি অভিযোগ যায়।যার পরিবর্তে চাকরি করছেন নাছির নামের একজন। যা চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক ১২জুলাই ২০২৩ সালে স্বাক্ষরিত।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited