শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৩০ পিএম, ২০২২-১০-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ঝিলিম ইউনিয়নের আমনুরা থেকে জুয়া খেলার অপরাধে ৬ জন জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-৫ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল রোববার (২ অক্টোবর) আনুমানিক রাত দেড় ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার, হাটখোলার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ মাসুম (৪০) এর পুরাতন মিলঘর এর ভিতর একটি অভিযান পরিচালনা করা হয়। ১১ সেট পুরাতন প্লেয়িং কার্ড, জুয়া খেলার নগদ ৩০ হাজার ৬’শত ৭০ টাকা সহ মোঃ মিন্টু (৫০), পিতা-মৃত সামছুল হক, গ্রাম সাকিম, মোঃ শামিম (২২), পিতা-মোঃ নুরনবী, গ্রাম চান মুন্সিপাড়া, মোঃ নাইম হাসান (২৮), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-আমনুরা, মোঃ আতিকুল (২৮), পিতা-মোঃ নওশাদ আলী, সাং-আমনুরা কলোনী পাড়া, মোঃ মিরাজ (৪০), পিতা-মৃত সিরাজ আলী, সাং-আমনুরা বাজার, মোঃ জসিম (৫০), পিতা-মৃত ইয়াসিন আলী, সাং-রেল কলোনী সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত জুয়াড়িরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে সকলে প্রকাশ্যে জুয়া খেলার কথা অকপটে স্বীকার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited