শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৫ এএম, ২০২১-০৬-০২
মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মতিন নামে মাইক্রোবাস চালককে গ্রেফতার করেছে পুলিশ এবং ধর্ষনে সহযোগিতা ও ভিকটিমকে গর্ভপাত ঘটানোর অভিযোগে আব্দুল মতিনের বান্ধবী তাহমিনা আক্তার (২৩) কেও একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩১ মে) বিকালে ধর্ষক আব্দুল মতিন কে গ্রেফতার করে আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
ধর্ষণের স্বীকার ঐ কিশোরী ধর্ষক আব্দুল মতিনের শালী বলে জানা যায়। নির্যাতনের স্বীকার ঐ কিশোরী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা স্কুল ছাত্রীকে বেশ কয়েকমাস ধরে জোর করে ঘর থেকে ডেকে বাইরে বেড়াতে নিয়ে যাবে বলে দুলাভাই আব্দুল মতিন কয়েকবার ধর্ষণ করেন।এ বিষয়ে কাউকে না বলার জন্য কিশোরীকে ভয়ভীতিও প্রদর্শন করেন ধর্ষক।
করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় তাকে বেশ কয়েকবার বাড়ির বাইরে নিয়ে ধর্ষণ করার এক পর্যায়ে হঠাৎ করে গেল ৩০মে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে তার মা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে সোমবার রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর মেয়েটির অবস্থা সংকাটাপন্ন হলে বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে শরীরে রক্ত দিতে শুরু করে।
এদিকে ঘটনার পর পুলিশ বান্দরবান মাইক্রোষ্টেশান থেকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন এবং গর্ভপাতে সহযোগিতার অপরাধে তাহমিনা আক্তারকে গ্রেফতার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সোহাগ রানা জানান, ভিকটিমের মায়ের দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করেছে পুলিশ।
সে বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলাও দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited