dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকারসহ চার চোর গ্রেপ্তার

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫৯ পিএম, ২০২৩-০৮-১২

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকারসহ চার চোর গ্রেপ্তার

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক দুটি চুরির ঘটনায় লুট হওয়া স্বর্ণালংকারসহ চার চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ,নগদ টাকা মোটরসাইকেল জব্দ করা হয়। দুপুরে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ওসি মিন্টু রহমান।  

গ্রেপ্তারকৃতরা হল, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির দুলালের ছেলে বর্তমানে বারঘরিয়া লক্ষীপুর মাষ্টারপাড়ায় বসবাসরত আরিফুল ইসলাম ভটা, শিবতলা মালোপাড়ার শম্ভু সরকারের ছেলে সুমন সরকার,বড়ইন্দারা সংলগ্ন লৈলাপাড়ার আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন এবং লৈলাপাড়া ভেলুর মোড়ের মেরাজ আলীর ছেলে শাহজাহান। আজ শনিবার দুপুরে নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরসহ জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ ও রাজশাহীর মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুর করা ৫ভরি ৫ আনা ওজনের স্বর্ণালংকার, চোরাই স্বর্ণ বিক্রির নগদ ৪৩হাজার ৮’শ টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং একটি চাকু উদ্ধার করা হয়।

নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, সম্প্রতি নাচোল এলাকায় দুটি চুরির ঘটনা ঘটে। এরপর থেকে চোর ধরতে মাঠে নামে পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে ৪জনকে বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত অন্য চোর সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মিন্টু রহমান।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর