শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৪ পিএম, ২০২২-০৮-১২
রেজাউল করিম রিয়াদএম.এ(ইংরেজি),ফ্রিল্যান্সার সাংবাদিক।
.............
রাশেদা বেগম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ছোয়াখালী ফেরিঘাট এলাকার মো. জিহাদের স্ত্রী। পারিবারিক কলহের জেরে নিজের বাপের বাড়িতে খুন হন স্বামী জিহাদের হাতে। ৩ বছর আগে রাশেদার সঙ্গে জিহাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাশেদার সঙ্গে জিহাদের পারিবারিক কলহ লেগে থাকতো। একপর্যায়ে রাশেদা বাবার বাড়িতে চলে আসেন। গত আড়াই বছরে উভয় পরিবার বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেছে। সমাধান মিলেনি।
রাশেদার বোন শারমিন আক্তার নৃশংস মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বলেন, গতকাল রাত(১০আগস্ট) নয়টার দিকে খাবার খেয়ে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ তাঁরা রাশেদার গোঙ্গানির শব্দ শুনতে পান। তৎক্ষণাৎ পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন, রান্নাঘরের দিকে দরজা খোলা। পরে রাশেদা ঘর থেকে বেরিয়ে এলে দেখা যায়, তাঁর গলা থেকে রক্ত ঝরছে। পরে রাশেদাকে রক্তাক্ত অবস্থায় সন্দ্বীপ মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুনের পর জিহাদ পালিয়ে গেলেও পরবর্তীতে জনতার সহায়তায় পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।বাবা জেলে আর মা পরকালে। এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ২বছরের শিশুপুত্রের।রাশেদার বাবা জসিমের মৃত্যু হয় গত কয়েক বছর আগে।পারিবারিকভাবে আর্থিক অনটনে রয়েছে রাশেদার বাবার পরিবার। এদিকে জিহাদের মা থাকে হারামিয়া ইউনিয়নে বোনের বাড়ি দৈতার গো বাড়িতে। সবমিলিয়ে দুই পরিবারে কোন আর্থিক নিশ্চয়তা নেই শিশুটির। সন্দ্বীপের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন উদ্বিগ্নতা প্রকাশ করেছে বিষয়টি নিয়ে।সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, বিষয়টি অত্যন্ত মানবিক।এমন অবস্থায় শিশুটির দায়িত্ব রাষ্ট্রের নেয়া উচিত। নাহলে শিশুটির ভবিষ্যৎ অত্যন্ত খারাপের দিকে যাবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited