শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৫২ পিএম, ২০২০-১০-৩১
আলীকদম প্রতিনিধিঃ
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক- জঙ্গী- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২০।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও আলীকদম থানা পুলিশের আয়োজনে, শনিবার(৩১অক্টোবর)সকাল ১০ টায় আলীকদম থানা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে থানা প্রাঙ্গণ এসে শেষ হয়। পরে আলীকদম থানার প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম থানার তদন্ত কর্মকর্তা শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী রকিব উদ্দিন, বিশেষ অতিথি কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন বি,এ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংরি মং মার্মা, ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রহমান,৩নং নয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফোগ্য মার্মা,৪নং কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাতপং মুরুং,শিক্ষক, ইমাম,সাংবাদিক, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, আনসারসহ ব্যক্তি বর্গ।
আলোচনা সভায় মাদক, জঙ্গীবাদ,সন্ত্রসমুক্ত,বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। আলোচনাসভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম এবং ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুবিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited