dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ওসির বিরুদ্ধে দুর্নীতর অভিযোগ তদন্তে বাধা দেওয়ায় ৪ যুবলীগকর্মী গ্রেফতার

অনুসন্ধান অফিস    |    ০২:২৭ পিএম, ২০২০-০৭-০৪

ওসির বিরুদ্ধে দুর্নীতর অভিযোগ তদন্তে বাধা দেওয়ায় ৪ যুবলীগকর্মী গ্রেফতার

 

ঘুষ, দুর্নীতি অনিয়মের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে শুক্রবার ( জুলাই) রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হলে, তাতে বাধা সৃষ্টির অভিযোগে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়কসহ চার যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ( জুলাই) পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির তথ্য জানান।

 

গ্রেফতার চার জন হলেনতিলকপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদি হাসান দিপু, যুবলীগ কর্মী আরিফুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেন রেজাউল হোসেন মানিক। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির সদস্য পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক কাউছার আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।

 

 

জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম পুলিশ সুপারের কাছে ওসি আবু ওবায়েদের বিরুদ্ধে অনিয়ম ঘুষ দাবির লিখিত আভিযোগ করেন। এছাড়া বিভিন্ন সূত্রে ওসি ওবায়েদের নানা অপকর্মের অভিযোগও যায় এসপি কাছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তের দায়িত্ব দেন পুলিশ সুপার। দলের অপর সদস্যরা হলেনঅতিরিক্ত পুলিশ সুপার (সদর হেড কোয়ার্টার) মো.সাজ্জাদ হোসেন পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক কাউছার আলী।

 

তদন্ত দল শুক্রবার দুপুরে তিলকপুর ইউনিয়ন পরিষদ ভবনে অভিযোগের বাদী সাক্ষীদের ডেকে নিয়ে তদন্ত শুরু করলে সাক্ষীদের প্রকাশ্যে বাধা হত্যার হুমকি দিয়ে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করে তিলকপুর ইউনিয়ন যুবলীগের ওই চার কর্মী। সময় তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবুদস সালামের নির্দেশে তাদের আটক করে আক্কেলপুর থানায় মামলা করা হয়।

 

ওই চার যুবলীগ কর্মী ওসি ওবায়েদের সিন্ডিকেট দলের সক্রিয় সদস্য বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

 

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতেই ওসি ওবায়েদকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মালিককে ওসির দায়িত্ব অর্পণ করা হলে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।

 

অভিযোগে জানা গেছে, আক্কেলপুর থানায় যোগদান করার পর থেকে আবু ওবায়েদ স্থানীয় ক্ষমতাসীন চক্রের সঙ্গে সিন্ডিকেট গড়ে অবাধে ঘুষ, দুনীতি নানা অপকর্ম চালিয়ে অঢেল টাকা কামিয়েছেন। নওগাঁর মহাদেবপুর এলাকার ওসমান অ্যাগ্রো লিমিটেড এর ব্যবস্থাপক রঞ্জন কুমার অভিযোগ করেন, গত দুদিন আগে আক্কেলপুর বাজারের ওপর দিয়ে ধান বোঝায় ট্রাক আসার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী আহত হন। ঘটনায় ওসি আবু ওবায়েদ তাদের ধান বোঝায় তিনটি ট্রাক জব্দ করে ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দিয়েছেন।

 

তিলকপুরের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে অভিযোগ করায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে তিন যুবককে ১৪ দিন জেল খাটিয়েছেন ওসি ওবায়েদ। পরে ওই মামলার তিন জন সাক্ষী আসামিদের পক্ষে আদালতে এফিডেভিড করে ওসির ষড়যন্ত্রের বিষয়ে সাক্ষ্যও দিয়েছেন।

 

ওসির দায়িত্বরত আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সেলিম মালিক বলেন, 'শুক্রবার তিলকপুর ইউনিয়ন পরিষদ ভবনে প্রত্যাহার করা ওসি ওবায়েদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত শুরু হলে, সেখানে স্থানীয় চার যুবলীগ কর্মী সাক্ষীদের প্রকাশ্যে বাধা দেন। এতে তদন্ত কাজের বিঘ্ন সৃষ্টি হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। রাতে ওসি আবু ওবায়েদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।'

 

এসপি মোহাম্মদ সালাম বলেন, ‘পুলিশ সদস্যদের কোনও অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। আমি ক্লিন ইমেজের মানুষ। কাজেই জেলার পুলিশ বিভাগকে আমি সবসময় ক্লিন রাখতে চাই। আক্কেলপুর থানার ওসির বিরুদ্ধে অনিয়ম বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে  শুক্রবার রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।'

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর