dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাগরিক কমিটির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান

দৈনিক অনুসন্ধান    |    ০১:৩৭ পিএম, ২০২৩-০৪-২৭

সন্দ্বীপে উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাগরিক কমিটির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান

 

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি

সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সন্দ্বীপ নাগরিক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম চেয়ারম্যান।  

তিনি বৃহত্তর হরিশপুরের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক পৌরপ্রশাসকসহ মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার(সন্দ্বীপ  মুজিব বাহিনী) প্রধান ছিলেন।  তিনি ৭৩-৭৪সময়ে বাংলাদেশ ছাত্রলীগ অবিভক্ত   চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সন্দ্বীপ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। বর্তমানে চট্টগ্রাম উত্তরজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নৌকা প্রতীকের প্রত্যাশী ছিলেন।


প্রসঙ্গত, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার (বিএ) গত ২৩ জানুয়ারি সোমবার মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য হলে ২৫মে উপনির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্র সংগ্রহ করার নির্দেশনা অনুযায়ী ৯ এপ্রিল উপজেলা আব্দুল হাকিম অডিটারিয়ামে এক বর্ধিত সভা থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেন । নির্দেশনায় আওয়ামীলিগের কার্যালয় হতে এ দলীয় মনোনয়ন পত্র  ৯ এপ্রিল থেকে সংগ্রহ করে  আওয়ামীলিগের সভাপতি শেখ হাসিনা বরাবরে ১২ এপ্রিল বিকালের মধ্যে জমা দেওয়ার সর্বশেষ সময় নির্ধারণ ছিল। ঘোষণা অনুযায়ী ৯ এপ্রিল  শুন্য হওয়া আসনে উপ-নির্বাচনে নৌকার টিকেট পেতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করার পর দেখা যায় মনোনয়ন পত্র সংগ্রহ  করেছেন ১৮ জন। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মাইন উদ্দিন মিশনকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

 

এরপরই সন্দ্বীপের রাজনীতির নতুন মেরুকরণ করতে ১৭ এপ্রিল সন্দ্বীপ নাগরিক কমিটি নামক একটি সংগঠন আত্মপ্রকাশ করে।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে আহবায়ক,  হারামিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছেলে  সাবেক উপজেলা আওয়ামী  যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম আকবর কে সদস্য সচিব করে সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান ফুলমিয়া ও এস এম আনোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৮জনকে সদস্য করে আহবায়ক  কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ এপ্রিল চট্টগ্রাম নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে একটি সভায় সন্দ্বীপ নাগরিক কমিটির পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর