শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১২:৪৯ পিএম, ২০২৩-০২-২১
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন মারা গেছে।
কর্তৃপক্ষ গত রোববার (১৯শে ফেব্রুয়ারী) এ খবর জানিয়েছে।
টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, সান সেবাস্তিও শহরের পুরো আশ পাাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং পাহাড়ঘেঁষা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পানিতে ভেসে যাচ্ছে। মহাসড়কগুলো পানির নিচে এবং গাছপালা উপড়ে পড়ে বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে।
মেয়র ফিলিপ অগাস্তো বলেছেন, সান সেবাস্তিও শহরে অন্তত ২৩ জন এবং উবাতুবা শহরে এক কিশোরী মারা গেছে।
রাজ্য সরকার জানিয়েছে, আরো ২২৮ জন গৃহহীন এবং ৩৩৮ জনকে সাও পাওলো শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে।
তবে কত জন নিখোঁজ কিংবা আহত হয়েছে কর্তপক্ষ সে বিষয়ে কিছু বলে নি।
সাও পাওলোর রাজ্য গভর্ণর তারসিসিও ডি ফ্রেইতাস রাজ্যের পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি উদ্ধার কাজের জন্যে ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করেছেন।
শুক্রবার থেকে অবকাশে থাকা দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সোমবার দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited