শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:০৬ এএম, ২০২৩-০৩-১৮
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতার সামনে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিতা। শুক্রবার (১৭ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (২৪) ও আহত হয়েছে পিতা জাহির উদ্দিন (৫৮)।
আহত জাহির উদ্দিন জানান, শুক্রবার বিকালে তিনি ও তার ছেলে মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ছেলে আলিম উদ্দিন নিহত হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে, আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited