শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:৪৫ এএম, ২০২০-০৭-২৪
রিজেন্টের শাহেদের বিরুদ্ধে ইতিমধ্যে জমা পড়া ১৬০টি অভিযোগই তদন্ত করবে বলে জানিয়েছে র্যাব। ডিবি পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ও শাহেদ করিমকে বুঝে পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানায় র্যাব।
প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা কোথায় রেখেছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে তারা।
রিমান্ডের ৬ষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যাপারে দায়িত্ব নেয় র্যাব। দশদিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড ১৯ চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেফতার হলেও শাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ১৬০টি। যার সবই নানা কৌশলে অন্তত ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয়া এ টাকা কোথায় রিমান্ডে তার হদিস জানতে চাইবে র্যাব।
র্যাব কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট তথ্য নিয়েই শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি অন্যান্য সূত্র থেকে যে অভিযোগ পেয়েছি সেগুলো জানতে চাওয়া হবে।
সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ সাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।
তিনি আরো বলেন, সাতক্ষীরায় যে মামলা করা হয়েছে, সেই প্রেক্ষিতে সেখানে রিমান্ড আবেদন করবো।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited