শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০২ পিএম, ২০২৩-০৫-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ নেসকোর সাব-স্টেশনে কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের গাফেলতিতে ৩৩ কেভি লাইনের উপরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক লাইন সাহায্যকারী। বৃহস্পতিবার (১১ মে) বিকেল পৌণে তিনটার দিকে জেলা শহরের হুজরাপুরস্থ সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩৩ কেভি লাইনের উপরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার আটিঁপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৩)।
প্রত্যক্ষদর্শী, নিহতের সহকর্মী, নেসকোর কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৩৩ কেভি লাইনের ব্রেকার পড়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঠিক করতে উঠেন নিহত লাইন সহকারী মিজানুর রহমান। কাজ শুরুর আগে তাকে লাইন সাট ডাউন (সংযোগ বিছিন্ন) করার কথা জানানো হয়। এতে কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মিজানুর রহমান।
নেসকোর লাইন সাহায্যকারী জাহাঙ্গীর আলম জানান, উপরে লাইনের কাজ চলছিল। লাইন অফ ছিল না, তাই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। পরে আমরা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসি।
নেসকোর লাইনম্যান আফসারুল হক বলেন, ৩৩/১১ কেভির ওসিআর নষ্ট ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে তা পরিবর্তন করার নির্দেশ আসে। লোকজন নিয়ে সেখানে যায়। সাট ডাউন ক্লিয়ারেন্স কর্মকর্তার নির্দেশে কাজ শুরুর সাথে সাথেই সট সার্কিট হয়। কাজ হচ্ছিল সেই লাইনে না হয়ে অন্য লাইনে সাট ডাউন করা হয়েছিল। কাজের জায়গায় নির্বাহী বা সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে সাট ডাউন করার কথা থাকলেও সেখানে ছিল নিয়মতান্ত্রিকভাবে একজন উপ সহকারী প্রকৌশলী।
নেসকো বিদুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া বলেন, এতো গুরুত্বপূর্ণ কাজে নির্বাহী প্রকৌশলী থাকার কথা থাকলেও তা ছিল না। বড় কর্মকর্তারা থাকলে এমন ভুল হওয়ার সুযোগ কম থাকে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজির হোসেন জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপত্তা নিয়ে কোন ধরনের গাফেলতি ছিল না। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কাজ চলছিল। হঠাৎ করেই অন্য লাইনে হাত চলে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রান গেছে। এটি শুধুমাত্র একটি দূর্ঘটনা। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। নেসকো কর্তৃপক্ষ এবিষয়ে তদন্ত করবে। তদন্তে কোন গাফেলতি পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবে নেসকো।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited