dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


উদ্ধার হওয়া ৫০টি স্মার্টফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিল বাগেরহাট জেলা পুলিশ

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৭ পিএম, ২০২৩-০৬-০১

উদ্ধার হওয়া ৫০টি স্মার্টফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিল বাগেরহাট জেলা পুলিশ


কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

হারিয়ে যাওয়া, চুরি কিংবা ছিনতাই হওয়া ৫০টি স্মার্টফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। সাধারণ ডায়েরি সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক তার কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন। দীর্ঘদিন পরে হলেও হারানো মোবাইল হাতে পেয়ে খুশি হয়েছেন মালিকেরা। তারা জেলা পুলিশকে ধন্যবাদও জানিয়েছে।

এর আগেও বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান, ডিআই-১ পুলিশ পরিদর্শক বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক নিশি কান্তসহ মোবাইল ফোনের মালিকেরা।

মোবাইল হাতে পেয়ে অনেকে বলেন, মোবাইল চুরি হওয়ার পরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। থানায় জিডি করে রেখেছিলাম। পুলিশ অফিস থেকে কল পেয়ে আজ মোবাইল হাতে পেলাম। খুব খুশি হয়েছি। জিডি হতে মোবাইল হাতে পাওয়া পর্যন্ত কোন ধরনের টাকা-পয়সা খরচ হয়নি আমাদের। তারা বাগেরহাট জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরাধ দমন ও মানুষের সেবাদানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। মূল্যবান এই ফোন ব্যবহারে সকলকে আরো সচেতন হতে হবে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর