শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০৭ পিএম, ২০২৩-০৫-০৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শনিবার (৬ মে) রাত দেড়টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রসুনদীঘি সাধুর মোড়ে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে ০২টি বিদেশী পিস্তল ০৪টি ম্যাগাজিন এবং ০৮ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত আসামি হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার টেকনোগোপাড়ার মোঃ সামিদুল ইসলামের ছেলে মোঃ শামিম (১৯)।
র্যাব জানান,
গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জের বাসিন্দা। গত তিন চার মাস ধরে রাজশাহীতে অবস্থান করে চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ীদের সাথে সখ্যতা করে তোলে। এরই ধারাবাহিকতায় অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জে আগমন করে। পরবর্তীতে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমনুরা গোদাগাড়ী মহাসড়কে তাকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ সহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited