শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৫৭ পিএম, ২০২২-০৭-২৫
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের বর্ষীয়ান আলেমে দ্বীন মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান (৯৯) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৪ শে জুলাই ( রবিবার) রাত ১০.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মরহুম এর ছেলে কবি ফায়াজ শাহেদ জানান, তার বাবা লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২৫ জুলাই) দুপুরের প্রথম জানাযায় নামাজ নারিচ বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে শোকাহত মানুষের ঢল নামে। একাই দিন দুপুর ৩.০০ টার সময় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে মরহুমের প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত আলেমে দ্বীন মওলানা মোঃ হাবিবুর রহমান হলেন, মরহুম আলহাজ্ব মওলানা নজির আহমদ (রহ.) এর ভাগিনা ও আল নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. হারুন আজিজি নদভী'র ফুফাতো ভাই।
তিনি বাংলাদেশ স্বাধীন এর সময় রামুর বড়বিল এলাকার মরহুম মুক্তিযুদ্ধা এমদাদ মিয়া চৌধুরী'র সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু তিনি মুক্তিযুদ্ধের স্বকৃীতি পাননি। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির পর স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে স্বকৃীতি না পেয়ে চলে গেলেন না ফেরার দেশে।
মাওলানা হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য ( চট্টগ্রাম ১৫) মাহমুদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরী, আল নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. হারুন আজিজি, ড. মোহাম্মদ ইউনুস, আ.ফ.ম. ওয়াহিদুর রহমান, সিরাজগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক লোকমান হাকিম, অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, অধ্যাপক ড. আরিফুল আনোয়ার খান,বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, আল কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি মুহাম্মদ হারুন, মাওলানা মাহমুদুল হাসান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদিন খালেদ, আহ্বায়ক সাংবাদিক আাবদুল হামিদ, যু্গ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, মোঃ ইউনুছ, আব্দুর রশিদ, মোঃ তৈয়ব উল্লাহ, সাংবাদকর্মী মু. মুবিনুল হক মুবিন, মনিরুজ্জামান সৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা গভীরভাবে শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ কন্যা, ও স্ত্রীসহ অসংখ্য গুনগাহি রেখে যান। ঈদগড়ে ২য় জানাজা শেষে তাঁর অসিয়ত অনুযায়ী নিজ হাতে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈদগড় হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সংবাদ প্রেরক-
মু. মুবিনুল হক মুবিন
নাইক্ষ্যংছড়ি,
মোবাইল নং ০১৬৯০১২৮৩৮৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited