শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১১ পিএম, ২০২৩-০৭-১৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর প্রেমিকার ওরনা গলায় পেঁচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থী হচ্ছে, নাটোর জেলার বড়াইগ্রাম পারকোল এলাকার
মৃত আব্দুর রাজ্জাক ও ফিরোজার ছেলে ফাহিম আহমদ (২৪)।
১৭ জুলাই সোমবার (রোববার দিবাগত রাত) ১ টার দিকে বারঘরিয়া নতুন বাজার এলাকার মহানন্দা আধুনিক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিল।
জানাগেছে, রাত প্রায় ১টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর তাঁর মা বিষয়টি লক্ষ্য করেন এবং মেস মালিককে জানান। পরবর্তীতে মেস মালিক তার সহপাঠীদের জানালে, তারা দরজায় নক করেন। কোন সাঁড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখেন ফাহিম গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে রাতেই পুলিশ মহানন্দা আধুনিক ছাত্রাবাস থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
এদিকে ফাহিমের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, প্রেমিকার কাছ থেকে প্রতারিত এবং বিশ্বাস ভঙ্গের কারনেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের প্রতি তাঁর দায়িত্ব এবং বাবা-মার স্বপ্ন পূরন না করতে পারার আবেগঘন বিষয়ওটি উঠে আসে ফাহিম ফয়সালের ফেসবুক স্ট্রাটাসে।
ফেসবুক স্ট্যাটাস থেকে আরও জানা যায়, প্রেমিকার প্রতি বিশ্বাস ভঙ্গের অভিমান-অভিযোগ এবং বাবা-মার কাছে ক্ষমা চেয়ে চোখে রঙিন স্বপ্ন নিয়েই প্রেমিকার দেয়া ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন ফাহিম ফয়সাল।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited