শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:২৯ পিএম, ২০২১-০২-১৫
মোঃ জমির উদ্দিন, আলীকদম উপজেলা:
আলীকদম উপজেলায়, আলীকদম সেনা জোনের সহযোগিতায় অনুষ্টিত হয়েছে মুরুং সম্মেলন। সোমবার সকাল ১০ টায় মুরুং সম্মেলন শুরু হয়, এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, ব্রিগেডিয়ার জেনারেল মােঃ জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন। আরও উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মােঃ মুনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি।
সম্মেলনে বক্তরা বলেন, অপহরন, গুম,খুন, সন্ত্রাস,চাঁদাবাজি বেড়ে যাওয়ায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকের এ সম্মেলন। চাঁদাবাজির কারনে অতিষ্ট হয়ে উঠছি। এগারটি জুম্ম জাতির শান্তির কথা বলে যারা অশান্তি সৃষ্টি করছে তারা আমাদের ভাই হতে পারে না। আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিয়ে জীবন-মানকে স্তবির করে তুলেছে যারা তারা কখনও শান্তির জন্য লড়তে পারে না।চাঁদার জন্য স্কুল নির্মান,রাস্তার উন্নয়ন,ব্যবসা-বাণিজ্য বন্ধ করে যারা তারা কথনও শান্তি চায় না।
বরং অশান্তি সৃষ্টি করে আমাদের থেকে চাঁদা নিয়ে তারা কোটিপতি হচ্ছে,তাদের ছেলে-মেয়েদের লেখা পড়া করাচ্ছে। আর উন্নয়ন কাজে বাঁধা দিয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে ।১৯৮৪ সালের মত ঐক্যবদ্ধ না হলে সর্বস্ব হারাতে হবে আমাদের।আমাদের জীবন-মান আগে কেমন ছিল আর আজ কেমন জুম্ম জাতিকে এ সত্যটুকু উপলদ্ধি করে ওদেরকে রুখে দিতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি বলেন,দেশের জন্য জাতিভেদ না করে সবাইকে মনে করতে হবে আমরা বাংলাদেশী,আমরা বাঙ্গালী। সবার অধিকার একই।কাউকে হিংসা না করে ভালবাসা দিয়ে জয় করে নিতে হবে। এজন্য শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
তবে কোন চাঁদার কারনে স্কুল নির্মান,অবকাঠামোগত উন্নয়ন যাতে বাঁধাগ্রস্ত না হয়,সে জন্য সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন,এলাকার উন্নয়ন হলে আপনারাই ভোগ করবেন।
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অং...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভার স্বপ্নপুরি থেকে মাতামুহুরী পর্যন্ত চলমান কাজের সাই...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited