শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩৫ পিএম, ২০২৪-০১-১৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৩-২৪ সালের ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৪ ডিসেম্বর) রবিবার, সকাল ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পুরনো শিক্ষার্থীরা। একেএকে পরিপূর্ণ হয়ে যায় ইনস্টিটিউটের মিলনায়তন ছাড়িয়ে আশেপাশের ক্যাম্পাস এলাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান।
পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক সুমন আহমদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান (পিপিএম সেবা)।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুলিশ সুপার ছাইদুল হাসানের হাতে সৌজন্যে ক্রেষ্ট তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ.জে.এম মাসুদুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান বলেন, যারা ব্যবহারিক এর দিকে বেশি গুরুত্ব দেয় তারা ভালো করতে পারে। কারিগরি শিক্ষার বিকল্প অন্য কিছু নেই। বর্তমান সরকারের উদ্যোগে কারিগরি শিক্ষা এগিয়ে যাচ্ছে। ২০০৮ ছিল এক পার্সেন্ট এখন সেটা ১৮ থেকে ১৯ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে। মেয়েরা তো উপবৃত্তি পায় বর্তমানে ছেলেরাও উপবৃত্তি পাচ্ছে। তাই নিজেকে কখনো অন্যদের থেকে পিছিয়ে আছো মনে করবা না। তোমরা এগিয়ে আছো এবং সেটা প্রমাণ করবে কাজের মাধ্যমে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষিকা আফিদা রহমান, মেস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আল আমিন, সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited