dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন পত্নীতলা থানার মোজাফফর হোসেন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫২ পিএম, ২০২৪-০১-২৬

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন পত্নীতলা থানার মোজাফফর হোসেন


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুঃ আব্দুল মমীন এবং পত্নীতলা থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন রাজশাহী রেঞ্জে’র শ্রেষ্ঠ  পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে নওগাঁ  জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের কে সম্মাননা  স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) শ্রেষ্ঠ  পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা  ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রবিবার (২১ জানুয়ারি) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মুঃ আব্দুল মমীন ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পত্নীতলা থানার ওসি  মোঃ মোজাফ্ফর হোসেন  শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা স্মারক গ্রহন করেন।

ওসি মোজাফফর হোসেন বলেন, থানায় জনপ্রত্যাশা পূরণ, সেবার মানোন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আমি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণকে সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ অর্জনের অংশীদার নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশের সব সদস্য। যারা দিনরাত জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, পত্নীতলা থানা এলাকার জনগণের দেয়া বিভিন্ন তথ্য নিয়ে যোগদানের পর থেকে আমি আইনশৃঙ্খলার উন্নয়নে  চেষ্টা করছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা একান্ত কাম্য।

উল্লেখ্য, মো. মোজাফফর হোসেন গত ২০২০ সালের ২৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। এবং তৎসময় দায়িত্ব পালনকালে প্রথমবার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে সন্মাননা পেয়েছিলেন। তিনি যোগদানের পর পুলিশের নানা উদ্যোগ সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব পালনকালে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন সব পুলিশি সেবা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর